বুধবার ৪ নভেম্বর ২০২৬

মিরপুরে ক্রিকেট পাগল দর্শকের দীর্ঘ লাইন

downloadবাংলাদেশে ও ইংল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ ইংলিশ বধ দেখতে মুখিয়ে থাকা ক্রিকেট পাগল দর্শকদের ঢল নেমেছে মিরপুরে।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় ইনডোর স্টেডিয়ামের সামনে গিয়ে দেখা যায় মানুষের দীর্ঘ লাইন। এ সময় পর্যন্ত টিকিট প্রত্যাশীদের লাইন মিরপুর সাড়ে ১১ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা ‍ছাড়িয়ে গেছে।

তবে সবচেয়ে বে‌শি ভিড় কাউন্টারের সামনে। সেখানে ১১টি সা‌রিতে দাঁড়ানো মানুষ ছাড়াও আশপাশে মানুষের তীব্র জটলা রয়েজে।

এদিকে, বৃষ্টিতে রাস্তা জমা কাদা-পানিতেও বিকার নেই ঘণ্টার পর ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকা বিভিন্ন বয়সী নারী-পুরুষদের।

তবে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকলেও টিকিট বিক্রি শুরু হবে সকাল ১০টার পর।

‌ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথের কাছে দা‌য়িত্বরত পু‌লিশের উপপ‌রিদর্শক (এসআই) আবদুশ শ‌হিদ বলেন, দর্শকদের লাইন এক কিলো‌মিট‌‍ারের বেশি লম্বা। কয়েক হাজার মানুষের ভিড়, ফলে মানুষকে শান্ত রাখা কঠিন হয়ে পড়ছে।লাইনে দাঁড়ানো কয়েক যুবক জানালেন, হাজার হাজার মানুষ লাইনে। কিন্তু টিকিট কতজন পাবে। যারা আসলেই খেলা দেখবে তার‍া টি‌কিট নিতে আসলে লাইন এতো দীর্ঘ হতো না। এখন কালোবাজারিদের দাপটে লাইনে ধাক্কাধা‌ক্কি হচ্ছে।

ভৈরব থেকে সকালের ট্রেনে ঢাকা এসেছেন মো. আরমা‌ন নামে একজন তরুণ। কিন্তু এতো লম্বা লাইন দেখে তিনি আর লাইনে দাঁড়াননি।

শুক্রবার দুপুর আড়াইটায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি।

আরও পড়ুন