১৬ বছর বয়স থেকে শুরু বর্তমানে ২৪৷ মাঝের এই আট বছরে প্রায় ৩০০ জন পুরুষকে বিছানায় টেনে এনেছেন৷ নিজের যৌনজীবন নিয়ে এমন তথ্যই দিয়েছেন ইস্ট ইংল্যান্ডের কাউন্টি নরফকের বাসিন্দা নেসা জে নামে এই তরুণী।
সংবাদ মাধ্যমকে বিস্তারিত তিনি জানিয়েছেন, ১৬ বছর বয়সেই কুমারিত্ব জলাঞ্জলি দিয়েছেন৷ প্রথম যৌন সুখ উপভোগ করে তিনি বুঝতে পারেন আর পাঁচ জনের থেকে তার চাহিদা কয়েকগুণ বেশি৷ দিনে অন্তত পাঁচ বার ‘অর্গাজম’ না হলে তার নাকি ভাত থুরি বেকন-টোস্ট হজম হয় না৷ নেসার কথায়, ‘দিনে পাঁচবার যৌন সুখ না পেলে পাগল পাগল লাগে আমার৷’ ফলে প্রতিদিনই সঙ্গী প্রয়োজন হয়৷ এক্ষেত্রে কোনও শুচিবাইগ্রস্ততা নেই তার৷ নেসা বলছেন, ‘অত বাছ বিচার করলে চলে না৷ যাকে যখন পছন্দ হয় তাকেই বিছানায় টেনে নিয়ে যাই৷’
সঙ্গী বাছাইয়ের জন্য নেসা সুপারমার্কেট বা শপিংমলে অচেনা পুরুষ দেখলে তার সঙ্গে আলাপ করেন৷ কয়েক মিনিট কথা বলেই ‘অভিজ্ঞ’ নেসা বুঝে নেন সেই পুরুষের সঙ্গে বেডরুমে যাওয়া উচিত কি না৷ মন যদি গ্রিন সিগন্যাল দেয় তবে বেডরুমের দরজায় ঝুলে যায় ‘ডু নট ডিস্টার্ব’ ট্যাগ৷ কিন্তু সমস্যা একটা রয়েছে৷
অতিরিক্ত চাহিদার ফলে পুরুষের ‘যোগানে’ মাঝে মধ্যেই ভাটার টান আসে৷ কিন্তু নেশাতুর শরীর তা বুঝবে কেন? তার তো তখন পুরুষ শরীর চাই৷ তাই অগত্যা নেসাকে ভরসা করতে হয় সেক্স টয় বা ডিলডোর উপর৷ এদিক থেকেও একটা বড়সড় তির মেরে দিয়েছেন তিনি৷ বলেছেন, ‘আমি ডিলডো দার্শনিক৷’ কারণ নেসার ওয়াড্রোবে রয়েছে দু’হাজার রকমের ডিলডো৷ পুরুষ যোগানে টান পড়লে সেখান থেকে একটাকে কাজে লাগান তিনি৷ নেসা আরও বলেছেন, ‘মহিলাদের সঙ্গেও সহবাস করতে পিছপা হই না৷’ যদিও এই ৩০০ জনের মধ্যে সঙ্গিনীর সংখ্যা হাতে গোনা৷ এই সমস্যার জেরে একাধিক বন্ধু-বিচ্ছেদও সহ্য করতে হয়েছে তাকে৷ কারণ নেসার বন্ধুদের ধারণা, ‘রাক্ষসী’ নেসা তাদের সঙ্গীদের ভাঙিয়ে নিজের ঘরে নিয়ে যাবেন৷
৩০০ সঙ্গীর মধ্যে কী কারও প্রেমে পড়েননি এই সেক্স স্টার্ভড নেসা! নেসা বলছেন, এমনও হয়েছে একজনের সঙ্গেই মাসের পর মাস একসঙ্গে কাটিয়েছি৷ সহবাস ছাড়াও ডিনার-সিনেমা দেখতে যাওয়া সবই করেছি৷ সহবাসের সময় অবশ্যই একজন মানুষের প্রতি মানসিক টান অনুভূত হয় যা মাঝে মাঝে খুবই গভীর হয়ে যায়৷’ কিন্তু তাকে লাভেরিয়া হতে দেননি ‘নিম্ফোম্যানিয়াক’ নেসা৷
অবশ্য বাড়াবাড়ি খানিক কমিয়ে দিয়েছেন তিনি৷ নির্দিষ্ট কয়েকজন ছাড়া আর কারও সঙ্গে রাত কাটান না এখন৷ সংবাদ মাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে নেসার মুখ থেকে একটা কথা বারবার শোনা গেছে৷ তাহল, ‘অতিরিক্ত কামনা মানেই কিন্তু আমি দেহ ব্যবসায়ী নই৷ নিজের মান রেখেই চলি৷’



Leave a Reply