বাংলাদেশ ও কলকাতার সিনেমায় দাপিয়ে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এ মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন। পূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সৃজিত মুখার্জির নতুন ছবি ‘জুলফিকার’।
এই ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, দেব, অঙ্কুশ হাজরা, পাওলি দাম, নুসরাত জাহান, যীশু সেনগুপ্ত, কৌশিক সেন, জুন মালিয়ার মতো একঝাঁক তারকা।
সৃজিতের অন্য ছবিতে দেখা গেলেও ‘জুলফিকার’-এ অভিনয় করেননি জয়া আহসান। কিন্তু তাতে কি আসে যায়।
শুক্রবার কলকাতায় একসঙ্গে পূজা উদযাপন করতে দেখা গেল জয়া আহসান ও নির্মাতাকে। পূজায় সেলফিতে মজেছেন দুজন। এর আগে ‘রাজকাহিনি’তে অভিনয় করেছিলেন জয়া আহসান।
অনেক পাঠকের মনে প্রশ্ন তাদের একসঙ্গে পূজা উদযাপন করার রহস্যটা কি? নাকি সৃজিতের নতুন কোনো ছবিতে সামনে দেখা যাবে জয়া আহসানকে? খুব শিগগিরই হয়ত এর উত্তর মিলবে।


