বুধবার ৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে নিহত ৭ জঙ্গির ছবি প্রকাশ

গাজীপুরে নিহত ৭ জঙ্গির ছবি প্রকাশ (2)গাজীপুরের পাতারটেক এলাকায় ‘জঙ্গি’ আস্তানায় অভিযানের ছবি প্রকাশ করেছে পুলিশ। কাউন্টার টেরোরিজম ইউনিটের শ্বাসরুদ্ধকর অভিযান ‘অপারেশন শরতের তুফানে’ ওই আস্তানায় সাত ‘জঙ্গি’ নিহত হয়।

সকাল ১০টার দিকে অভিযান শুরুর পর জঙ্গিরাও পাল্টা আক্রমণ চালিয়েছিল। কিন্তু কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াত, বোম ডিসপোজাল ইউনিট ও জেলা পুলিশের যৌথ অভিযানে শেষ পর্যন্ত জঙ্গিরা পরাস্ত হয়।

‘অপারেশন শরতের তুফানে’ নিহত সাত জঙ্গির ছবি প্রকাশ করা হলেও তাদের এখনও নাম ঠিকানা ও পরিচয় প্রকাশ করতে পারেনি পুলিশ। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা।

আরও পড়ুন