বুধবার ৪ নভেম্বর ২০২৬

৩ নারী জঙ্গি ডিবি কার্যালয়ে

৩ নারী জঙ্গি ডিবি কার্যালয়েসম্প্রতি রাজধানীর আজিমপুরের একটি বাসায় জঙ্গি আস্তানায় অভিযানকালে আটক আহত তিন নারী জঙ্গি সদস্যকে চিকিৎসার পর শনিবার হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে শনিবার দুপুরে কাউন্টার টেরোরিজমের এসপি আহসানউল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যান।

এরা হলেন- খাদিজা, শারমিন ও শায়লা।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাজুয়ালটির আবাসিক চিকিৎসক জেসমিন নাহার জানান, শারমিনের শরীরে গুলি এবং শায়লা ও খাদিজার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। অবস্থা ভালো হয়ে যাওয়ায় আজ (শনিবার) তাদের ছাড়পত্র দেয়া হয়।

পুলিশ গত ১০ সেপ্টেম্বর পুরান ঢাকার আজিমপুরস্থ বিজিবি ২ নম্বর গেট সংলগ্ন একটি বাসার দ্বিতীয় তলায় জঙ্গি আস্তানায় অভিযান চালায়। এ সময় পুলিশ ও জঙ্গিদের মধ্যে গোলাগুলির ঘটনায় এক জঙ্গি নিহত এবং পুলিশের ৫ সদস্য আহত হন।

ঘটনাস্থল থেকে আহত অবস্থায় এই ৩ নারীকে আটক করে পুলিশ।পরে তাদেরকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন