বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম রেলপথে বুলেট ট্রেন চালু হবে: মন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম রেলপথে বুলেট ট্রেন চালু হবে রেলমন্ত্রীঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম রেলপথে দ্রুত গতির বুলেট ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। শনিবার এক জনসভায় তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার রেলের উন্নয়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ক্রমান্বয়ে দেশের প্রতিটি জেলা রেলপথের আওতায় আনা হবে।’

বিকালে কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ওই জনসভায় রেলমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট রেলের উন্নয়ন না করলেও রেলে আগুন দিয়ে ব্যাপক ক্ষতি করেছে।’

জঙ্গিবাদ নিয়ে বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ নির্মূলে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত রাখা হবে। তিনি আরও বলেন,‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে নির্বাচনী ওয়াদা পূরণ করে। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে শুধু লুটপাট করে।

সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূইয়া সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম ও পৌর মেয়র মিজানুর রহমানসহ প্রমুখ।

আরও পড়ুন