নওগাঁ জেলার পত্মীতলা উপজেলার আলপাকা গ্রামে অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেন্সিডিলসহ ইউসুফ আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা যায়, মেজর মোঃ হাসান আরাফাত এর নেতৃত্বে র্যাবের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুকৌশলে অভিযান পরিচালনা করে। এ সময় পত্মীতলা উপজেলার আলপাকা গ্রামের মো. এন্তাজ আলীর ছেলে মাদক ব্যবসায়ী ইউসুফ আলীকে ৪০০ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল সেটসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইউসুফ আলী দীর্ঘদিন যাবৎ ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। উপরোক্ত


