বুধবার ৪ নভেম্বর ২০২৬

মোশাররফ বাদ, দলে তাইজুল

c5e2b817cfa4b12e770816babae37b98-Taijulআফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুটো ম্যাচে খেলেছিলেন তাইজুল। শেষ ওয়ানডেতে তাঁকে বাদ দেওয়া হয়। দলে নেওয়া হয়েছিল মোশাররফ হোসেনকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুটি ওয়ানডের দলেও ছিলেন মোশাররফ, জায়গা পাননি তাইজুল। কিন্তু চট্টগ্রামের শেষ ওয়ানডেতে আবার দলে ফিরছেন তাইজুল, বাদ পড়েছেন মোশাররফ।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মোশাররফের ব্যর্থতাই হয়তো তাঁর বাদ পড়ার কারণ। তাইজুলের ফেরা চট্টগ্রামের সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দলের বোলিং আক্রমণে স্পিনের ওপর জোর দেওয়ার ইঙ্গিতও।

ফর্ম না থাকায় ইতিমধ্যে একাদশে জায়গা হারিয়েছেন সৌম্য সরকার। কিন্তু চট্টগ্রামে শেষ ওয়ানডের জন্য দেওয়া ১৪ জনের দলে রাখা হয়েছে তাঁকে। প্রথম দুই ওয়ানডের দলে থাকলেও খেলতে পারেননি আল আমিন হোসেন। তাঁকেও রাখা হয়েছে শেষ ওয়ানডের দলে।

চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, নাসির হোসেন, আল আমিন হোসেন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন।

আরও পড়ুন