বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার

বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ ধর্ষক বখাটে গ্রেফতারবাড়ি থেকে তুলে নিয়ে পাশের ধান ক্ষেতে  স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাসেল আহম্মেদ (২৫) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রোববার রাতে দিনাজপুরের ফুলবাড়ীতে ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। যুবক রাসেল ফুলবাড়ী এলুয়াড়ী ইউনিয়নের জোয়ার গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী জানান, গত শুক্রবার রাত ৮টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জোয়ার গ্রামের দশম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে পাশের ধান ক্ষেতে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় রাসেল। বাড়িতে ফিরে ওই স্কুলছাত্রী তার মাকে ঘটনার কথা জানালে, তার মা শনিবার ফুলবাড়ি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আক্তার হোসেন বলেন, এ ঘটনার পর ধর্ষণ মামলায় অভিযুক্ত রাসেল সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ রোববার রাতে তাকে জলপাইতলী সীমান্ত থেকে গ্রেফতার করে।

আরও পড়ুন