বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

লিফটে আটকা স্বাস্থ্যমন্ত্রী, দরজা ভেঙে উদ্ধার

সচিবালয়ে আধা ঘণ্টা লিফটে আটকা স্বাস্থ্যমন্ত্রী, উদ্ধার করল ফায়ার সার্ভিস (2)সচিবালয়ে কয়েক মাস আগে বসানো নতুন একটি লিফটে আটকা পড়া স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে প্রায় আধা ঘণ্টা পর লিফটের দরজা ভেঙে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা চেষ্টা করেও মন্ত্রীকে বের করতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সচিবালয়ের নিজের দপ্তর থেকে বের হয়ে লিফটে উঠে চারতলা থেকে তিনতলা পর্যন্ত নামতেই লিফট আটকে যায়। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা চেষ্টা করেও মন্ত্রীকে বের করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে লিফট আটকে গিয়েছিল।

আরও পড়ুন