বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

oilবিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। গত এক বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে। জ্বালানি তেলের বাজারকে স্থিতিশীল করতে তেল রপ্তানিকারকদের সংগঠন ওপেকের সঙ্গে উত্তোলন কমানোর বিষয়ে একমত হয়েছে রাশিয়া। দেশটির এ সিদ্ধান্তের পরই বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। খবর রয়টার্সের।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, জ্বালানি খাতে স্থিতিশীলতা আনতে তেলের উত্তোলন কমানো বা স্থগিত রাখার সিদ্ধান্তই এখন সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।

গতকাল সোমবার প্রতি ব্যারেল অশোধিত তেলের দাম দাঁড়ায় ৫৩ দশমিক ৭৩ ডলারে, যা গত বছরের ৯ অক্টোবরের পর সর্বোচ্চ দাম। যুক্তরাষ্ট্রভিত্তিক অশোধিত তেলের দাম দাঁড়ায় ৫১ দশমিক ৬০ ডলারে, যা চার মাসের মধ্যে সর্বোচ্চ দাম।

আগামী ৩০ নভেম্বর ভিয়েনায় কৌশলনির্ধারণী বৈঠক করবে ওপেক দেশগুলো। সম্প্রতি এ বৈঠকের আগ পর্যন্ত প্রতিদিন সাত লাখ ব্যারেল তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক। সংগঠনটি দৈনিক উৎপাদন ৩ কোটি ২৫ লাখ থেকে ৩ কোটি ৩০ লাখ ব্যারেলের মধ্যে রাখবে। গত আট বছরের মধ্যে এই প্রথমবারের মতো তেলের উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিল ওপেক। নভেম্বরের এই বৈঠক নিয়ে আশাবাদী সৌদি আরবের জ্বালানিমন্ত্রী খালিদ আল ফালিহ।

দুই বছর ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে থাকে। দুই বছর আগেও জ্বালানি তেলের দাম ১০০ ডলারের ওপরে ছিল। জ্বালানি তেলের দাম কমার পর এই প্রথম তেলের উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিল ওপেক।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *