বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরে ৩ নম্বর সতর্ক সংকেতচট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি হওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালার প্রভাবে এ বৃষ্টিপাত।

আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রামে সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত পাঁচ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আরও পড়ুন