সাগরিকায় বৃষ্টির সঙ্গে মাঠকর্মীদের একটা যুদ্ধ চলছিল। বৃষ্টি এই আসে তো এই থামছে। এই কাভার দিয়ে উইকেট ঢাকতে হচ্ছে তো খানিক পরেই তা আবার সরিয়ে ফেলতে হচ্ছে। তবে আশার কথা, চট্টগ্রামের আকাশ অনেকটাই উজ্জ্বল হয়ে উঠেছে। খেলা মাঠে গড়াচ্ছে।
এরই মধ্যে টস হয়েছে। জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
এর আগে আম্পায়ারদের সঙ্গে নিয়ে ম্যাচ রেফারি মাঠ পরিদর্শন করেন।
দুই দলের খেলোয়াড়রা এখন মাঠে আছেন। অনুশীলন করছেন। দুপুর দেড়টায় প্রথম মাঠে আসে ইংল্যান্ড। ১০ মিনিটের ব্যবধানে বাংলাদেশ দলও মাঠে আসে।
মাঠে এসে প্রথমেই ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার দুজন সিনিয়র খেলোয়াড়কে সঙ্গে নিয়ে উইকেট দেখতে আসেন। কারণ এই উইকেট দেখেই তো একাদশ নির্বাচন করতে হবে তাঁকে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট টানা ৪৮ ঘণ্টা ঢাকা ছিল। উইকেট অনেকটাই ভারী হয়ে আছে। এমন উইকেটে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটিতেও বৃষ্টি বাগড়া দিয়েছিল। পরে কার্টেল ওভারে ম্যাচটি মাঠে গড়িয়েছিল। ৪০ ওভারের সেই ওয়ানডে ম্যাচটিতে বাংলাদেশ নয় উইকেটের বিশাল জয় পেয়েছিল।
https://youtu.be/AkS213-Edqk


