বুধবার ৪ নভেম্বর ২০২৬

অভিযোগ আইজিপির কাছে করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নয়: শহীদুল

অভিযোগ আইজিপির কাছে করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নয়: শহীদুল“কোনো অভিযোগ করতে চাইলে তা আইজিপি বরাবরই করতে হবে। সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা যাবে না। র‍্যাবের কাছ থেকে তিনি একটি অভিযোগ পেয়েছেন। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।”

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এ কথা বলেন।

আইজিপি বলেন, র‍্যাব যদি পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চায়, তাহলে তার (আইজিপি) কাছেই করতে হবে। সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর করা যাবে না। গত ৮ অক্টোবর একটি ইংরেজি জাতীয় দৈনিকে প্রকাশিত এক সংবাদের পরিপ্রেক্ষিতে আইজিপিকে এ প্রশ্ন করা হয়। প্রতিবেদনে র‍্যাব ও পুলিশের মধ্যে সম্পর্কের তিক্ততা নিয়ে খবর প্রকাশিত হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি বলে জানান পুলিশপ্রধান।

আরও পড়ুন