বুধবার ৪ নভেম্বর ২০২৬

সানি লিওন মা হচ্ছেন

%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%93%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8সাবেক পর্নো তারকা সানি লিওন নাকি সন্তানের মা হচ্ছেন! বলিউডে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। যদিও এই গুঞ্জন কতটা সত্য সেই রহস্য এখনও উদঘাটন করা সম্ভব হয়নি।

২০০৯ সালে ড্যানিয়েল ওয়েবারের সাথে সম্পর্কে জড়ান সানি লিওন। যদিও তাদের সংসারে কোন সন্তান নেই। জানা যায়, কিছু দিন আগে তিনি জানিয়েছেন, সানির শাশুড়ি নাকি সন্তানের মা হওয়ার জন্য তাকে চাপ দিচ্ছেন। যা নিয়ে বলিউডেও কানাঘুষো হচ্ছে।

গুঞ্জনের রহস্য বের করার জন্য সানি লিওনকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি জানান, ‘কেন নয়! আগামী ছবিতে আমি মায়ের ভূমিকায় অভিনয় করছি। তাছাড়া আমি বাচ্চা ভালবাসি। তবে পেশাগত কারণে আজও নিজ সন্তানের মা না হতে পারলেও, ভবিষ্যতে মা হতে চাই।’

আরও পড়ুন