বুধবার ৪ নভেম্বর ২০২৬

খাদিজার আরেকটি অস্ত্রোপচারের প্রস্তুতি

খাদিজার আরেকটি অস্ত্রোপচারের প্রস্তুতিছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে গুরুতর আহত সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের হাতে অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা।

শনিবার স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন এ তথ্য জানিয়ে বলেন, আঘাত ঠেকানোর সময় খাদিজার হাতের ‘মাসল চেইন’ কেটে গেছে, অস্ত্রোপচার করতেই হবে।

গত ৩ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোরে তাকে ঢাকায় আনা হয়।

বদরুলের ধারালো চাপাতির কোপে খাদিজার খুলি ভেদ করে তার মস্তিষ্কও জখম হয়।

৪ অক্টোবর বিকালে স্কয়ার হাসপাতালে খাদিজার অস্ত্রোপচার হয়। তখন থেকে লাইফ সাপোর্টে ছিলেন খাদিজা। ধীরে ধীরে অবস্থার উন্নতি হওয়ায় গত বৃহস্পতিবার তার লাইফ সাপোর্ট খোলা হয়।

আরও পড়ুন