মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

লালনের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় স্মরণোৎসব

বাউল সম্রাট ফকির লালন শাহর তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তার সমাধিস্থলে শুরু হয়েছে তিন দিন ব্যাপী স্মরণোৎসব।

রোববার তার ১২৬তম তিরোধান দিবসে লালন মেলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ধোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

এবারের প্রতিপাদ্য ‘পারে লয়ে যাও আমায়..’-এর মুখ্য আলোচক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী।

স্মরণে দেশ-বিদেশ থেকে সাধু-গুরু, বাউল-ফকির, ভক্ত-আশেকান, লালন অনুরাগী ও দর্শনার্থীরা এসে জড়ো হয়েছেন লালন সমাধি প্রাঙ্গণে।

এই আয়োজনকে সার্থক ও আগতদের নিরাপত্তা বিশেষ করে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে জানান লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান।

এ উপলক্ষে কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া আঁখড়াবাড়ি লালন মাজারকে সাজানো হয়েছে নতুন সাজে। মূল মাজারে কালী নদীর ভরাটকৃত বিস্তীর্ণ এলাকাজুড়ে স্থাপিত লালন মঞ্চের সামনে বিশাল সামিয়ানা টাঙ্গানো হয়েছে। আলোচনা মঞ্চের চারপাশ ও লালন মাজারের প্রধান রাস্তাজুড়ে বসেছে গ্রামীণ মেলা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *