বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঋণ সহায়তা ৫০% বাড়ানোর প্রতিশ্রুতি বিশ্ব ব‌্যাংক প্রেসিডেন্টের

wb_president_2বাংলাদেশের জন‌্য ঋণ সহায়তা ৫০ শতাংশ বাড়ানোর পাশাপাশি অপুষ্টি দূর করতে বাড়তি ১ বিলিয়ন ডলার দেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা সফররত বিশ্ব ব‌্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

সোমবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে কিমের এই ঘোষণা আসে।

বিশ্ব ব‌্যাংক তিন বছরের প‌্যাকেজে ইন্টারন‌্যাশনাল ডেভেলপমেন্ট অ‌্যাসিসটেন্স (আইডিএ) হিসেবে বাংলাদেশকে ঋণ দিয়ে থাকে।

এর অংশ হিসেবে গত ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশকে ১ দশমিক ১৮ বিলিয়ন ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত ১ দশমিক ১৬ বিলিয়ন ডলার ছাড় করেছিল বিশ্ব ব‌্যাংক।

বর্তমানে যে আইডিএ প‌্যাকেজ চলছে, তার মেয়াদ শেষ হবে চলতি ২০১৬-১৭ অর্থবছরে। এরপর ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশের জন‌্য বিশ্ব ব‌্যাংকের এই স্বল্প সুদের ঋণ-সহায়তার পরিমাণ এখনকার তুলনায় ৫০ শতাংশ বাড়ানো হবে বলে প্রতিশ্রুতি দেন কিম।

তিনি বলেন, শিশু অপুষ্টি দূর করতে আরও ১ বিলিয়ন ডলার ঋণ দেওয়া হবে বাংলাদেশকে।

দীর্ঘ টানাপড়েনের পর পদ্মা সেতুতে বিশ্ব ব‌্যাংকের অর্থায়ন বাংলাদেশ ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সরাসরি উত্তর দেননি কিম।

তিনি বলেন, “আমরা বাংলাদেশের উন্নয়নের সঙ্গেই আছি। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে আমাদের সহযোগিতা অব‌্যাহত রয়েছে। এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে।”

দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ ‘অসাধারণ’ সাফল‌্য দেখিয়েছে মন্তব‌্য করে তিনি বলেন, এ কারণেই তিনি এবারের দারিদ্র্য বিমোচন দিবস বাংলাদেশ পালন করতে এসেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *