বাংলাদেশ-ইংল্যান্ড মধ্যকার টেস্ট সিরিজ শুরুর আগে দুইটি দুই দিনের প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে সব কয়টি উইকেট হারিয়ে ২৯৪ রান করে বিসিবি একাদশ। তাতে বড় অবদান রাখেন ওপেনার আব্দুল মজিদ। স্টুয়ার্ট ব্রডের বলে আউট হওয়ার আগে তিনি করেন ৯৫ বলে ১০৬ রান। ইনিংসে ছিল ১৬টি চার আর একটি ছক্কা।
আব্দুল মজিদ তার সেঞ্চুরির জন্য স্বাভাবিকভাবেই নিজের উপর সন্তুষ্ট। কিন্তু প্রতিপক্ষ ইংল্যান্ড দলের ক্রিকেটার বেন স্টোকসের আচরণ তার ভাল লাগার কথা নয়। এই ইংলিশ অলরাউন্ডার বিসিবি একাদশের উদ্বোধনী ব্যাটসম্যানের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন।
রোববার বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার অনুষ্ঠিতব্য প্রস্তুতিমূলক দ্বিতীয় দু’দিনের প্রস্তুতি ম্যাচের লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। টেলিভিশন ক্যামেরায় স্পষ্ট দেখা যায় মজিদ করমর্দন করতে স্টোকসের দিকে হাত বাড়ালেও তিনি দেখেও সেটি না দেখার ভান করেন এবং মজিদের হাত সরিয়ে দেন। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখেই পড়েছেন বেন স্টোকস।
উল্লেখ্য, তিন দিনের আন্তর্জাতিক ওডিআই দ্বিতীয় ম্যাচের দিন জস বাটলার আউট হওয়ার পর বাংলাদেশের খেলোয়াড়রা বুনো উল্লাসে মাতে। বিষয়টি মেনে নিতে পারেননি ইংলিশ অধিনায়ক। তিনি তেড়ে যান বাংলাদেশের খেলোয়াড়দের দিকে। কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন তিনি।
এ ঘটনায় বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাব্বির রহমানকে শাস্তি হিসেবে তাদের ম্যাচ ফি কাটা হলেও শুধু তিরস্কার পেয়েই পার পেয়ে যান ইংলিশ দলের অধিনায়ক জস বাটলার।
আইসিসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়- মাশরাফি এবং সাব্বির আচরণবিধির ২.১.৭ ধারা ভঙ্গ করেছেন। যাতে রয়েছে, কোনো খেলোয়াড় আউট হওয়ার পর তার দিকে আগ্রাসী অঙ্গভঙ্গি করা বা খোঁচা দেয়ার মতো আচরণ করলে খেলোয়াড়ের ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেয়া হবে। অন্যদিকে বাটলারকে তিরস্কার করা হয়েছে আচরণবিধি ২.১.৪ ধারায়।
https://youtu.be/bT–PjtoaP0


