মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

তুললেন সেলফি, ছবি গেল পর্ন সাইটে

তুললেন সেলফি, ছবি গেল পর্ন সাইটেআমার আপনার মতো নিছকই সেলফি তোলার ‘নেশা’য় বেশ কিছু সেলফি তুলে পোস্ট করেছিলেন সোশাল নেটওয়র্কিং সাইটে।

তবে ১৭ বছরের নোয়েল মার্টিনের বিন্দুমাত্র ধারণা ছিল না তাঁর সেই সব সেলফি একদল বিকৃত মস্তিষ্কের মানুষ পর্ন সাইটে দিয়ে দেবে।

সারা বিশ্বে ‘প্যারাসাইট’ পর্ন নামে পরিচিত এই ট্রেন্ডে বিকৃত মননের কিছু ইউজার মেয়েদের প্রোফাইল থেকে ছবি চুরি করে পর্ন সাইটে তা পোস্ট করে অশ্লীল কমেন্ট করতে থাকে।

নোয়েলের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল। তবে তাঁর ছবি পর্ন সাইটে পোস্ট করা হয়েছিল ফটোশপে কিছু পরিবর্তন করে। পর্নস্টারদের শরীরে বসিয়ে দেওয়া হয় নোয়েলের মুখ।

নিজের একটি সেলফি গুগলে রিভার্স ইমেজ সার্চ করতে গিয়ে এই ঘটনার কথা জানতে পারেন নোয়েল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *