বুধবার ৪ নভেম্বর ২০২৬

সম্মেলনে উপস্থিত জয়কে আওয়ামী লীগের নেতৃত্বে আনার দাবি

উপমহাদেশের ‘বিরল’ নেতা শেখ হাসিনা: সম্মেলনে বিদেশিরাবঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে প্রথমবারের মতো আওয়ামী লীগের কাউন্সিলে পেয়ে উচ্ছ্বসিত আওয়ামী লীগের তৃণমূল নেতারা। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দেখতে চান দলটির তৃণমূলের নেতারা। এজন্য তারা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

শনিবার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন জেলার নেতারা তাদের বক্তব্যে এ অনুরোধ জানান।

জোহরের নামাজের পর শুরু হয় আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন। এ অধিবেশেনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জেলার সাংগঠনিক লিখিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।

শনিবার সকাল ১০টা ১৩ মিনিটে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শুরু হবে সকাল ৯টায়। এ অধিবেশনে সাংগঠনিক জেলাগুলোর লিখিত প্রতিবেদন উপস্থাপন করা হবে। জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হবে কাউন্সিল অধিবেশন।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী এ সম্মেলনে কাউন্সিলর, প্রতিনিধি ও বিদেশি অতিথিরা যোগ দিয়েছেন।

আরও পড়ুন