মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

সাংবাদিক তিমির দত্ত আর নেই

timir-da-diedবীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক তিমির লাল দত্ত আর নেই। রোববার সকাল ৭টায় বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এই জ্যেষ্ঠ প্রতিবেদক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২।

ঢাকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

জানা গেছে, রোববার ভোরে নিজ বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বারডেম হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাংবাদিক তিমির লাল দত্ত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।

তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *