২৯তম টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভ্যালে যোগ দিতে জাপান যাচ্ছেন সাংবাদিক রিমন মাহফুজ।
জাপানের টোকিও শহরে আগামী ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২৯তম টোকিও আন্তজার্তিক ফিল্ম ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাংস্কৃতকি সম্পাদক হিসেবে রিমন মাহফুজ ফ্যাস্টিভ্যালে আমন্ত্রণ পেয়েছেন। ২৬ অক্টোবর চায়না ইর্স্টান এয়ারলাইন্সে জাপান যাবেন।
প্রসঙ্গত, এ বছর রিমন মাহফুজ ফ্রান্সের ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে দৈনিক আমাদের অর্থনীতির বার্তা সম্পাদক হিসেবে অংশ নিয়েছিলেন।
এদিকে বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির (বাবিসাস) সভাপতি হিসেবে আবুল হোসেন মজুমদারও টোকিও আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত হয়েছেন। আবুল হোসেন মজুমদার বিভিন্ন সময় সাংস্কৃতিক সফর হিবেবে নেপাল, ভারত, মালোয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ বেশকিছু দেশে বাবিসাসের প্রতিনিধি হয়ে যোগ দেন।



Leave a Reply