বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রেম-প্রত্যাখান করায় স্কুলছাত্রীকে হত্যা

প্রেম-প্রত্যাখান করায় স্কুলছাত্রীকে হত্যাগাজীপুরের কালিয়াকৈরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত স্কুলছাত্রীর নাম আরাফাত বরং মুন্নি (১৫)।

মঙ্গলবার দুপুরে পুলিশ কালিয়াকৈর উপজেলায় চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া গ্রামে নিজেদের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে।

নিহত মুন্নি স্থানীয় চাপাইর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে কাঁচামাল ব্যবসায়ী শহীদের মেয়ে।

নিহতের ভাই রিপন জানান, স্কুলে যাওয়া-আসার পথে চাপাইর এলাকার আতাউর সরকারের ছেলে আরাফাত সরকার মুন্নিকে উত্যক্ত করে আসছিল। এ ব্যাপারে আরাফাতের স্বজনদের কাছে বিচার দিলেও তারা বিষয়টি আমলে নেননি। এ নিয়ে মুন্নি ও তার বাবা শহীদকে হত্যার হুমকি দেয়।

আরাফাত উত্যাক্ত করায় মুন্নিকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়া হয়েছিল জানিয়ে স্থানীয়রা জানান, কিন্তু ১ নভেম্বর পরীক্ষা থাকায় সে ক’দিন ধরে স্কুলে যাচ্ছিল। এ সময় সে মুন্নিকে নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল।

মঙ্গলবার ভোরে আরাফাতকে মুন্নিদের বাড়ির কাছে দেখতে পান মুন্নির মা। এত সকালে সে এখানে কি করছে জিজ্ঞাসা করতেই আরাফাত দৌড়ে পালিয়ে যায়। পরে মুন্নির ঘরে গিয়ে খাটের উপর গলায় ওড়না দিয়ে প্যাচানো অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখেন তিনি।

মুন্নির মা অভিযোগ করেন, আরাফাতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে মুন্নিকে হত্যা করেছে সে।

কালিয়াকৈর থানার এসআই আব্দুল্লাহ আল তাবির জানান, মুন্নির নিজ ঘরের বিছানার উপর থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন