বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘ই-মোবাইল কোর্ট’ কেরানীগঞ্জে চালু হচ্ছে

ই-মোবাইল কোর্ট কেরানীগঞ্জে চালু হচ্ছেজটিলতা এড়াতে ঢাকার কেরানীগঞ্জে চালু হচ্ছে ‘ই-মোবাইল কোর্ট সিস্টেম’।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভায় সভপতির বক্তব্যে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান এ তথ্য জানান।

‘ট্রেনিং প্রোগ্রাম অন ই-গভর্নেন্স এন্ড আইসিটি ইনফ্রাসট্রাকচার ফর ইমপ্লিমেন্টেশন অফ ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক প্রশিক্ষনের আওতায় মাঠ দর্শন ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যনেজমেন্ট (বিআইএম)।

এতে বিআইএম’র প্রশিক্ষনপ্রাপ্ত ২৫ জন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা অংশগ্রহন করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন এ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট মানিক মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডার মোঃ শাহজাহান প্রমুখ।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকার বাংলাদেশকে ডিজিটালাইজেশনের জন্য নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। সেজন্য কেরানীগঞ্জে চালু হতে যাচ্ছে ‘ই-মোবাইল কোর্ট সিস্টেম’।

তিনি আরও বলেন, বর্তমানে মোবাইল কোর্টে কারও সাজা হলে তার আপিল করতে ১৫/১৬ দিন সময় লেগে যায়।‘ই-মোবাইল কোর্ট সিস্টেম’ চালু হলে এ জটিলতা আর থাকবে না।

একজন ম্যাজিস্ট্রেট ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রসিকিউশন পেপার পূরণ করবে। এতে ২ দিনের ভেতর আসামি পক্ষের লোকজন মামলার নকল পেয়ে যাবে এবং আপিল করতে পারবে বলে জানান আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

আরও পড়ুন