বুধবার ৪ নভেম্বর ২০২৬

আমি শিশু না, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী…

আমি শিশু না, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী...দিনাজপুরে পাঁচ বছরের এক শিশুর ধর্ষণের ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনার মধ‌্যে বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাইল্ড হেল্পলাইন ১০৯৮ এর সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের কল সেন্টারে ফোন করে শেখ হাসিনা এই হেল্পলাইন সেবার উদ্বোধন করেন।

অপর প্রান্ত থেকে অপারেটর পরিচয় জানতে চাইলে তিনি হেসে বলেন, “আমি শিশু না। আমাকে অবশ্য ৭০ বছর বয়স্ক শিশু বলা যেতে পারে। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী।

“এই হেল্পলাইন উদ্বোধন করলাম। যারা এখানে কাজ করবেন, তারা সচেতন থাকবেন। আমরা আমাদের মতো চেষ্টা করব, এই শিশুদের কীভাবে সাহায্য করা যায়। যখনই কোনো শিশু বিপদে পড়বে, তারা এখানে ফোন করে সাহায্য পাবে। যারা অপরাধ করবে তারাও ভয় পাবে।”

হেল্পলাইনে ফোন করে প্রধানমন্ত্রী অপারেটরের কাছে জানতে চান, “একজন ৭০ বছরের শিশু হিসাবে আমি কী সহায়তা পেতে পারি?”

জবাবে ১০৯৮-এর অপারেটর জানান, তথ্য সহায়তা সেবা, আইনি সেবা, কাউন্সিলিং সেবা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং ঝুকিপূর্ণ অবস্থা থেকে শিশুকে উদ্ধারে সহায়তা পাওয়া যাবে। এছাড়া স্কুলে কোনো সমস্যা হলেও শিশুরা বলতে পারবে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, “অনেকে এ সুযোগের অপব্যবহার করতে চাইবে। মিথ্যা তথ্য দেওয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।”

আরও পড়ুন