বুধবার ৪ নভেম্বর ২০২৬

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর এপিএস-পিওকে অব্যাহতি

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর এপিএস-পিওকে অব্যাহতিসরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের সহকারী একান্ত সচিব (এপিএস) আজফার নোমান সাদেক ও পারসোনাল অফিসার (পিও) মনোজ তরফদারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এপিএসকে এবং সপ্তাহখানেক আগে পিওকে অব্যাহতি দেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী বলেন, এপিএস আজফার নোমান সাদেককে বৃহস্পতিবার এবং পিও মনোজ তরফদারকে কয়েকদিন আগেই অব্যাহতি দেওয়া হয়। তবে, কি কারণে এই অব্যাহতি তা নিশ্চিত করতে পারেননি তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিমন্ত্রীর নতুন এপিএস হিসেবে সিনিয়র সহকারী সচিব মো. হাফিজ নিয়োগ পেয়েছেন। নতুন নিয়োগপ্রাপ্ত মো. হাফিজ উপবিজ্ঞান ও প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন