রাজধানীর বাড্ডায় আদিবাসী এক তরুণী ধর্ষণের ঘটনায় বাড্ডা থানায় অভিযোগ দায়েরের পর মামলার প্রধান আসামি রুবেলের সহযোগী সালাহউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় বাড্ডা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল বলেন, শুক্রবার রাতে ধর্ষিত তরুণী বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৩৭। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গত ২৬ অক্টোবর উত্তর বাড্ডায় তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই তরুণী। সেখান থেকে ফেরার সময় রুবেল তাকে কৌশলে উত্তর বাড্ডার একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে।


