বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভর্তি পরীক্ষায় অনৈতিকতা: জগন্নাথের শিক্ষকসহ বহিষ্কার ২

ভর্তি পরীক্ষায় অনৈতিকতা: জগন্নাথের শিক্ষকসহ বহিষ্কার ২জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দায়িত্বে অবহেলা ও অনৈতিকতা কাজের অভিযোগে এক শিক্ষক ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারি পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ অক্টোবর অনুষ্ঠিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দায়িত্বে অবহেলা ও নৈতিকতা বিরোধী কাজের অভিযোগের প্র্রেক্ষিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক দেওয়ান বদরুল হাসান ও একই বিভাগের কর্মচারী মো. এমদাদুল হককে বিশ্ববিদ্যালয়ের চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযোগ তদন্তের জন্য আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আককাসকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসী এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (আইন) এডভোকেট রঞ্জন কুমার দাস কমিটিকে সাচিবিক সহযোগিতা করবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *