বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘পাবলিক সার্ভেন্ট’ বলায় রেগেমেগে একাকার ট্রাফিক সার্জেন্ট ফজলুল

 রেগেমেগে একাকার ট্রাফিক সার্জেন্ট ফজলুলএই ব্যাক্তির নাম সার্জেন্ট ফজলুল হক। আজকে বিকালে সোনারগাঁও হোটেল থেকে হাতিরঝিল ঢোকার সময়ে সিগনাল দিয়ে আমার গাড়ি থামায়।

কাগজ দেখতে চাইলে তাকে দেই। তারপর লাইসেন্স চাইলে তাও দিলাম। তারপর আমাকে বলল, আমার গাড়ির কাগজে নাকি সমস্যা আছে। গাড়ির রং লেখা সিলভার কাগজে, কিন্তু আমার গাড়ির রং গ্রে।

আমি বললাম তাকে যে গাড়িটির প্রথম মালিক আমি। গাড়ির অরিজিনাল জাপানের রং করা। BRTA রেজিস্ট্রেশনের সময় যদি গ্রে না লিখে সিলভার লিখে তাহলে আমি কি করতে পারি। এও বললাম আপনি আমার গাড়িতে ঘষা দিয়ে দেখেন আমি গাড়ির রং পরিবর্তন করেছি কি না।

আমি বললাম তাকে ভাই, গ্রে আর সিলভার এর মধ্যে আদৌ কতটুকু পার্থক্য আছে। কিন্তু সে কোন কথা শুনতেই নারাজ। তাকে এও বললাম, ছয় বছর ধরে গাড়িটা আমার। গাড়ির ফার্স্ট পার্টি ইনসিওরেন্স। আপনার কি মনে হয় আমি রং পরিবর্তন করলে ৳৫০০ দিয়ে BRTA থেকে কাগজ আপডেট করতে পারতাম না?

সবশেষে আমি তাকে বললাম, আপনারা public servant হয়ে মানুষকে সাহায্য না করে মানুষের হয়রানি করেন কেন? সে পুরা রেগেমেগে একাকার…আমি নাকি তাকে servant বলেছি।

আমি বললাম, আপনি গ্রে আর সিলভার এর মানে বুঝেন, আর public servant এর মানে বুঝেন না? যাই হোক, আমি তাকে শেষে বললাম, আপনি মামলা দিলে দেন, I don’t care, কিন্তু আপনি অন্যায় করেছেন, আমি না।

বলে আমি গাড়িতে উঠে গ্লাস উঠিয়ে বসে থাকি আর সে মামলা করে দিলে চলে আসি।

উল্লেখ্য, গাড়িটির কালার কোড Honda NH-642M (Storm Silver Metallic) যা গাড়ির চেসিস প্লেটে খোদাই করে লেখা আছে এবং তাকে আমি দেখাতে চাইলে সে দেখেনি। BRTA যথাযথভাবেই গাড়িটির রং সিলভার উল্লেখ করেছে। ভুলটা সার্জেন্ট ফজলুল হক এর, BRTA বা আমার নয়।
(লেখাটি Salman Khan -এর ফেসবুক পোস্ট থেকে নেওয়া)

আরও পড়ুন