বুধবার ৪ নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টার মধ্যে গুলিস্তান দখলমুক্ত না করলে ওসিদের বিরুদ্ধে মামলা

২৪ ঘণ্টার মধ্যে গুলিস্তান দখলমুক্ত না করলে ওসিদের বিরুদ্ধে মামলারাজধানীর গুলিস্তান ও পার্শ্ববর্তী এলাকার ফুটপাত এবং রাস্তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হকারমুক্ত না করলে আদালত অবমাননার দায়ে সংশ্লিষ্ট থানাগুলোর অফিসার্স ইনচার্জদের (ওসি) বিরুদ্ধে মামলা করা হবে।

এ মর্মে রমনা, বংশাল, কোতোয়ালি ও সূত্রাপুর থানায় লিগ্যাল নোটিশ পাঠিয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

সংগঠনটির পক্ষে চেয়ারম্যান অ্যাডভোকেট মনজিল মোরশেদ রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, গুলিস্তানের রাস্তার দোকান, ফেরিওয়ালা, ফলের দোকান, ফুটপাত বা রাস্তার ওপর বালু, রড বা যে কোনো মালামাল রাখা, ভ্যান ও ঠেলা গাড়ি পার্কিং ইত্যাদি দখলমুক্ত না হলে থানার ওসিদের বিরুদ্ধে আদালত অবমানার মামলা করবে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

উল্লেখ্য, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা এক রিটের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৬ ফ্রেব্রুয়ারি হাইকোর্ট এসব এলাকার ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেন। কিন্তু হাইকোর্টের আদেশ দেওয়ার পরও এখন পর্যন্ত ফুটপাত ও রাস্তা দখলমুক্ত হয়নি।

এর পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট এলাকার ফুটপাতসহ রাস্তা দখলমুক্ত করার জন্য এ অঞ্চলের ওসিদের বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন