জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ছিল ৬২ হাজার ৩১৮ জন। বহিষ্কার করা হয়েছে ২৩ জনকে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ঢাকা বোর্ডের ৪৬৭ কেন্দ্রে ১২ হাজার ৪২৩ জন। চট্টগ্রামের ২১১ কেন্দ্রে ২ হাজার ৭১৮ জন, রাজশাহীতে ২৩৩ কেন্দ্রে ৪ হাজার ৮৯৩ জন, বরিশালের ১৬২ কেন্দ্রে ৩ হাজার ৩০৯ জন, সিলেটের ১২৪ কেন্দ্রে ২ হাজার ৬৯৯ জন, দিনাজপুরে ২৪৫ কেন্দ্রে ৩ হাজার ৬৬৬ জন, কুমিল্লায় ২৯৪ কেন্দ্রে ৬ হাজার ৪১০ জন, যশোরে ২৫৩ কেন্দ্রে ৫ হাজার ৮৪ জন, মাদরাসার ৭৩২ কেন্দ্রে ২১ হাজার ১০৯ জন অনুপস্থিত ছিল।
এ ছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৩ জনকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন- দিনাজপুর বোর্ডে ৬ জন, কুমিল্লায় ২ জন, মাদরাসায় ১৫ জন।


