বুধবার ৪ নভেম্বর ২০২৬

হুজুররা নাসিরনগরে হামলা-ভাঙচুর করেননি: মৎস্যমন্ত্রী

হুজুররা নাসিরনগরে হামলা-ভাঙচুর করেননি: মৎস্যমন্ত্রী হেফাজত বা হুজুররা নাসিরনগরে মন্দির ও ঘর-বাড়ি হামলা-ভাঙচুর করেননি বলে দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক।

বৃহস্পতিবার বিকেলে সেখানকার ক্ষতিগ্রস্ত গৌরমন্দির পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি করেন।

এ সময় কয়েকজন তার কথায় আপত্তি জানালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে শার্ট-প্যান্ট পরা যুবকরা ভাঙচুর করেছে। ঘটনার চারদিন পর বৃহস্পতিবার তিনি ক্ষতিগ্রস্ত মন্দির ও ঘরবাড়ি পর্যবেক্ষণ করেন।

মন্ত্রীর সঙ্গে নাসিরনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. রাফি উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাশেমসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন