মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

‘লাইভ’ দেখানোর দায়ে এনডিটিভি একদিন বন্ধ রাখার নির্দেশ

'লাইভ' দেখানোর দায়ে এনডিটিভি একদিন বন্ধ রাখার নির্দেশভারতের বিমান বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা সরাসরি সম্প্রচারের দায়ে শাস্তিস্বরূপ দেশটির সংবাদ চ্যানেল এনডিটিভির সম্প্রচার একদিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। খবর বিবিসির।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, গত জানুয়ারিতে পাঠানকোটের বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা সম্প্রচারকালে এনডিটিভি কৌশলগতভাবে স্পর্শকাতর এলাকার বিশদ তথ্য উন্মোচন করে দেয়।

মন্ত্রণালয় বলছে, গোলাবারুদের সম্ভারের তথ্য এবং সামরিক বিমানের অবস্থান জানানোর দায়ে শাস্তিস্বরূপ আগামী ৯ নভেম্বর এনডিটিভির সম্প্রচার ২৪ ঘণ্টা বন্ধ থাকবে।

সন্ত্রাসী হামলার খবর প্রচারকে কেন্দ্র করে এনডিটিভির বিরুদ্ধেই দেশটির ইতিহাসে প্রথম নিষেধাজ্ঞা জারি করা হল বলে মনে করা হচ্ছে।

মন্ত্রণালয়ের অভিযোগ অস্বীকার করে এনডিটিভি দাবি করেছে, পাঠানকোটের সম্প্রচার ছিল পুরোপুরি ভারসাম্যপূর্ণ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এ ‘অস্বাভাবিক নির্দেশ’ মোকাবেলায় সম্ভাব্য সব ধরনের করণীয় খুঁজে দেখা হচ্ছে।

উল্লেখ্য, পাঠানকোটের সন্ত্রাসী হামলায় সাতজন ভারতীয় সেনা এবং ছয়জন জঙ্গি নিহত হয়।

ভারতের অভিযোগ, পাকিস্তানভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মদ এ হামলা চালিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *