ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় স্থানীয় একটি মসজিদ থেকে একটি লক্ষ্মীমূর্তি উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিতুই গ্রামে একটি মসজিদে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।
শনিবার নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
৩০ অক্টোবর রোববার পাঁচটি মন্দিরে একযোগে হামলা চালিয়ে এই মূর্তি চুরি করে মসজিদে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা পুলিশের।


