রণবীর সিংহ আর দীপিকা পাড়ুকোনের সম্পর্কে চিড় ধরেছে- এমন গুঞ্জন অনেকদিন ধরেই চলছিল বলিউডপাড়ায়। কিছু দিন আগেও মুম্বাইয়ের একটি জনপ্রিয় ট্যাবলয়েডে প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল, রণবীর নাকি দীপিকার ওপর বেশ চটে আছেন। দীপিকা নাকি রণবীরের আগ্রহ হারাচ্ছেন।
তবে বলিউডের সাম্প্রতিক প্রকাশিত একটি খবরে অবশ্য রণবীর-দীপিকার ব্রেক আপের সব তথ্যকেই ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে। সম্প্রতি ওঁদের দুজনকে দীপিকার বাড়ির কাছে একটা গাড়ির শো রুমে দেখা যায়।
শোনা যাচ্ছে, দীপিকা একটা নতুন গাড়ি কিনবেন। এ ব্যাপারে সাহায্য করতে সঙ্গে ছিলেন রণবীরও। এখানে বেশ ঘনিষ্ঠভাবেই দেখা গিয়েছে দু’জনকে। শুধু তাই নয়, ভিড় একটু হালকা হতেই রণবীর-দীপিকা একে অপরকে জড়িয়ে ধরে চুমুও খেয়েছেন!


