বুধবার ৪ নভেম্বর ২০২৬

বরিশাল বোর্ডের জেএসসির পরীক্ষা পেছাল

বরিশাল বোর্ডের জেএসসির পরীক্ষা পেছালসাগরে নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেএসসির বরিশাল বোর্ড এবং জেডিসির রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আন্তঃশিক্ষা সমন্বয় সাব কমিটির সভাপতি অ‌ধ‌্যাপক মাহবুবুর রহমান শনিবার রাতে এ তথ‌্য জানিয়েছেন।

তিনি বলেন, জেএসসির বরিশাল বোর্ডের রোববারের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ১২ নভেম্বর একই সময়ে নেওয়া হবে। আর জেডিসির এদিনের ইংরেজি দ্বিতীয় প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে ১৯ ফেব্রুয়ারি।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত দুদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

গভীর নিম্নচাপটি রোববার সকালে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গভীর নিম্নচাপটি রোববার সকালে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর প্রভাবে চট্টগ্রাম থেকে সাতক্ষীরা পর্যন্ত উপকূলীয় জেলাগুলোতে ভারি বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যাওয়ার আভাস রয়েছে।

এ প্রেক্ষাপটে সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। এরইমধ‌্যে দেশের অভ‌্যন্তরীণ নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন