বুধবার ৪ নভেম্বর ২০২৬

সরকার পরিবর্তনে সম্পর্কের পরিবর্তন হবে না: বাংলাদেশকে মার্কিন রাষ্ট্রদূত

সরকার পরিবর্তনে সম্পর্কের পরিবর্তন হবে না: বাংলাদেশকে মার্কিন রাষ্ট্রদূতমার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। বাংলা‌দে‌শের স‌ঙ্গে যুক্তরা‌ষ্ট্রের সম্পর্কে আগামী দি‌নে আরও বাড়‌বে ব‌লে আশা প্রকাশ ক‌রে‌ছেন তিনি।

খুব শিগগির হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্য থেকে আমেরিকার নতুন নেতা নির্বাচন করবে দেশটির জনগণ। এখন চলছে পুরোদমে ভোটগ্রহণ। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকার এই সরকার পরিবর্তন নিয়ে দোলাচলে রয়েছে বিশ্বের বাকি দেশগুলো। সরকার বদল হওয়ার পর কেমন হবে দেশটির সঙ্গে সম্পর্ক, তাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।

মার্কিন রাষ্ট্রদূত ব‌লে‌ন, যুক্তরা‌ষ্ট্রের আসন্ন নির্বাচ‌নে ফলাফলের পর বাংলা‌দে‌শের স‌ঙ্গে সম্প‌র্কে কোনো প্রভাব পড়‌বে না।

সোমবার সকাল ৯টায় রাজধানী বনানী‌র সেতু ভব‌নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দে‌রের স‌ঙ্গে সাক্ষা‍ৎ শে‌ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমেরিকার সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের ক্ষেত্রে পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হবে না।

ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে মা‌র্শা বা‌র্নিকাট ব‌লেন, বাংলা‌দে‌শের সাম্প্র‌তিক রাজনী‌তি, গণতা‌ন্ত্রিক ব্যবস্থার উন্নয়ন নি‌য়ে তা‌দের ম‌ধ্যে আ‌লোচনা হ‌য়ে‌ছে। আর যুক্তরাষ্ট্র সব সময়ই বাংলা‌দে‌শের পা‌শে আ‌ছে। যুক্তরাষ্ট্রও আশা ক‌রে বাংলা‌দে‌শে গণতন্ত্র আ‌রও শ‌ক্তিশালী হ‌বে। ভ‌বিষ্য‌তে বাংলা‌দে‌শে যুক্তরা‌ষ্ট্রের বি‌নি‌য়োগ আরও বাড়‌বে বলেও জানান বার্নিকাট।

আরও পড়ুন