বুধবার ৪ নভেম্বর ২০২৬

সমাবেশের অনুমতির অগ্রগতিও জানতে কমিশনারের দেখা পায়নি বিএনপি

সমাবেশের অনুমতির অগ্রগতিও জানতে কমিশনারের দেখা পায়নি বিএনপি‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ১৩ নভেম্বর সমাবেশ করার অনুমতির অগ্রগতি জানতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে গিয়ে দায়িত্বশীলদের দেখা পায়নি বিএনপি।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের নেতৃত্বে ডিএমপিতে যান বিএনপির একটি প্রতিনিধি দল। কিন্তু সেখানে দায়িত্বশীল কোনো কর্মকর্তার সাক্ষাৎ পাননি প্রতিনিধি দলটি।

প্রতিনিধিদলে থাকা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ১৩ নভেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি। এ বিষয়ে অগ্রগতি জানতে তারা আজ ডিএমপি কমিশনারের কাছে গিয়েছিলেন। কিন্তু তার কার্যালয় থেকে জানানো হয়, কমিশনার কার্যালয়ে নেই। তখন বিএনপির প্রতিনিধিদল কমিশনারের অবর্তমানে অন্য কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে জানানো হয়, সবাই মিটিংয়ে আছেন। কমিশনারের অবর্তমানে কেউ কথা বলতে পারবেন না।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সহদপ্তর সম্পাদক মনির হোসেন ও সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন।

আরও পড়ুন