কোন ব্যক্তি মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তথ্যপ্রমাণের ভিত্তিতে ব্যক্তিটির প্রোফাইলে ‘রিমেম্বারিং’ শব্দটি যোগ করে দেয়। এর মানে একাউন্টের ব্যবহারকারী জীবিত নেই।
শুক্রবার হঠাৎ ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের প্রোফাইলেও দেখা গেল রিমেম্বারিং লেখা। ভড়কে গেলেন ফেসবুক ব্যবহারকারীরা।
তবে এ মৃত্যু সংবাদ সত্য নয়। এক সফটওয়্যার ত্রুটির কারণে এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। শুধু জাকারবার্গের প্রোফাইলই নয়, আরও প্রায় ২০ লাখের বেশি ফেসবুক প্রোফাইলে এ ধরণের ভুল তথ্য প্রচার হয়েছে বলে জানা গেছে।
পরে অবশ্য এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছে ফেসবুক।
প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘স্বল্প সময়ের জন্য মৃত মানুষদের স্মরণে যেসব প্রোফাইল তৈরি করা হয়, তা অন্য অ্যাকাউন্টে পোস্ট হওয়া শুরু হয়ে যায়। এই মারাত্মক ভুলটি পরে দ্রুত ঠিক করা হয়।’



Leave a Reply