বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিহারে সাংবাদিককে গুলি করে হত্যা

বিহারে সাংবাদিককে গুলি করে হত্যাভারতের বিহার রাজ্যে গুলি করে এক সাংবাদিককে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত সাংবাদিকের নাম ধর্মেন্দ্র কুমার। তিনি ‘দৈনিক ভাস্কর’-এর অরঙ্গাবাদের দায়িত্বে ছিলেন। খবর আনন্দবাজারের।

শনিবার সকালে রাজ্যের সাসারামের মফস‌্সল থানা এলাকায় তাকে হত্যা করা হয়।

দীর্ঘদিন ধরেই পাথর মাফিয়াদের বিরুদ্ধে সরব ছিলেন ধর্মেন্দ্র। অরঙ্গাবাদ জেলায় পাথর মাফিয়াদের বিরুদ্ধে লেখালেখিও করতেন। এ দিন সকালে অমরা তালাব এলাকায় বাড়ির কাছে একটি চায়ের দোকানে যান তিনি। চায়ের অর্ডার দেওয়ার পরে দোকানেই খবরের কাগজ পড়ছিলেন। সেই সময় একটি মোটরবাইকে চেপে তিন জন দোকানের সামনে আসে। কিছু বোঝার আগেই খুব কাছ থেকে ধর্মেন্দ্রর বুকে তিনটি গুলি করে।

স্থানীয়রা ছুটে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। ধর্মেন্দ্রকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে বারাণসী নিয়ে যাওয়ার পথেই মারা যান ওই সাংবাদিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ডাকাবুকো স্বভাবের ধর্মেন্দ্র পরোপকারী হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন। তার এমন পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পটনার সাংবাদিকদের কাছেও যথেষ্ট জনপ্রিয় ছিলেন ধর্মেন্দ্র।

পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। হত্যাকারীদের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *