বুধবার ৪ নভেম্বর ২০২৬

মৎস্যমন্ত্রী ছায়েদুলের বিরুদ্ধে মানহানির অভিযোগ খারিজ

মৎস্যমন্ত্রী ছায়েদুলের বিরুদ্ধে মানহানির অভিযোগ খারিজব্রাহ্মণবাড়িয়ার সরকারদলীয় সাংসদ এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে করা একটি মানহানির অভিযোগ খারিজ করে দিয়েছে আদালত।

জেলা আওয়ামী লীগের সদস্য পরিচয়ে আমিনুল ইসলাম নামের একজনের দায়ের করা ওই অভিযোগ শুনে সোমবার মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন বলে সংশ্লিষ্ট আদালতের পেশকার আশরাফুল হক প্রধান জানিয়েছেন।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের উপর হামলার ঘটনায় গত ৭ নভেম্বর সংবাদ সম্মেলনে মৎস্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তাতে জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে তার মানহানি হয়েছে বলে আমিনুলের অভিযোগ।

আশরাফুল বলেন, “বিচারক আদেশে বলেছেন, এ ঘটনায় বাদীর মানহানির কোনো বিষয় নেই।”

আমিনুলের অভিযোগ, ওই দিন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছায়েদুল হক বলেন, নাসিরনগরের হরিপুর ও গোকর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ব্রাহ্মণবাড়িয়ার সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং সাধারণ সম্পাদক আল মামুন সরকার ৪০ লাখ টাকার বিনিময়ে প্রার্থী মনোনয়ন দিয়েছেন।

আরও পড়ুন