মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

আপনার লজ্জা করে না? সু চিকে তসলিমা

বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের মারছে। মায়ানমারে বৌদ্ধরা মুসলমানদের মারছে। সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের মারছে। চারদিকে ঘৃণা আর ভায়োলেন্স। কী একটা দুঃসহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা।

বাংলাদেশের মানুষের কাছে রোহিঙ্গাদের কূকীর্তির কথা শুনি, রোহিঙ্গাদের ওপর বড় রাগ হয় । আবার রোহিঙ্গারা যখন অত্যাচারিত হয় মায়ানমারে, তখন কষ্ট হয় ভীষণ । ২০১২ সালে ১০০ রোহিঙ্গাকে মেরে ফেলা হয়েছে, দেড় লক্ষ রোহিঙ্গাকে উদ্বাস্তু করা হয়েছে। এবার তো মায়ানমার আর্মি মেরেছে ১৩০ জন রোহিঙ্গাকে, মুসলিম গ্রামের ৪০০ বাড়ি পুড়িয়ে দিয়েছে। উদ্বাস্তু হয়েছে এক লক্ষ। রোহিঙ্গারা জীবন বাঁচাতে পালাচ্ছে মায়ানমার থেকে। নৌকোয় চড়ে যেদিকেই যাচ্ছে, পাড় নেই নৌকো ভেড়াবার।

কী করছেন ‘শান্তির দূত’ অং সান সু চি? মায়ানমার আর্মিদের বর্বরতার বিরুদ্ধে মোটেও তো মুখ খুলছেন না। আসলে গদিতে এতই আরাম যে ওটি ধরে রাখার জন্য শান্তির দূত হয়েও চূড়ান্ত অশান্তি করতে দ্বিধা করেন না। মানবাধিকারের জন্য সারা জীবন লড়াই করেও অন্যের মানবাধিকার লঙ্ঘন করতে এতটুকু লজ্জিত হন না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *