বুধবার ৪ নভেম্বর ২০২৬

খালেদার সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্ট প্রতিনিধি দলের বৈঠক

খালেদার সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্ট প্রতিনিধি দলের বৈঠকবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের ট্রেড কমিটির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান পার্লামেন্টের ট্রেডের চেয়ারম্যান বার্নেড লেগসহ দক্ষিণ এশিয়া কমিটির চেয়ারম্যান ও পার্লামেন্টের চার জন এমএপি দুইজন কর্মকর্তাসহ কমিশনের উচ্চ পদস্থ একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, বৈঠকে মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন