বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ওবায়দুল কাদেরের এক্সকেভেটর চালনায় এক্সপ্রেসওয়ের কাজ শুরু

ওবায়দুল কাদেরের এক্সকেভেটর চালনায় এক্সপ্রেসওয়ের কাজ শুরুএক্সকেভেটরের চালকের আসনে বসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বালু ফেলার মধ‌্য দিয়ে ঢাকা-মাওয়া-পাঁচ্চর-ভাংগা জাতীয় মহাসড়ক (পদ্মা সেতু লিংক রোড) চার লেনে উন্নীত করার কাজ শুরু হলো।

বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জে নিজে হাত লাগিয়ে প্রকল্পের কাজ শুরু করার পর তিনি বলেন, “এ মহাসড়কটি হবে দেশে নির্মিত প্রথম এক্সপ্রেসওয়ে।”

৫৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কে কোনো ক্রসিং থাকবে না।

মন্ত্রী বলেন, “এখানে ধীরগতির কোনো যানবাহনের চলাচল থাকবে না, ধীরগতির যানবাহনের জন‌্য আলাদা সার্ভিস লেন থাকবে।”

এর ফলে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা এবং পূর্বাঞ্চলের যাত্রী ও পণ্য পরিবহন নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক হবে বলে আশা করছেন তিনি।

“মহাসড়কের মাঝ বরাবর ৫ মিটার প্রশস্ত মিডিয়ান থাকবে। ভবিষ্যতে এ মিডিয়ান ব্যবহার করে মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা রয়েছে,” বলেন ওবায়দুল কাদের।

এ মহাসড়কটি সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় ৬ হাজার ২৫২ কোটি টাকা তৈরি করা হচ্ছে। এতে চারটি ফ্লাইওভার, চারটি রেলওয়ে ওভারপাস, ২১টি আন্ডারপাস এবং তিনটি ইন্টারচেঞ্জ থাকবে।

সেনাবাহিনীর মাধ‌্যমে বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজ গত ১৩ অাগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন।

পদ্মা সেতুর সঙ্গে এক্ব দিনে এই সংযোগ সড়কও যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, “এ টার্গেট নিয়েই সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।”

এসময় সেনাবাহিনীর এসডব্লিউও-পশ্চিম- এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল আহসানুল কবির, প্রকল্প পরিচালক কর্নেল ইফতেখার আনিস উপস্থিত ছিলেন।

আরও পড়ুন