বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফের বিগ বসে সানি‌

ফের বিগ বসে সানি‌বিগ বস-এ আসার পরেই বলিউড যাত্রা শুরু হয়েছিল তার। এবার ফের সেই রিয়েলিটি শোয়ে সানি লিওন। এই সপ্তাহে বিগ বস-এর বাড়িতে ঢুকছেন তিনি। চারজন প্রতিযোগী বাদ পড়বেন। তাদের তালিকাই পড়ে শোনাবেন সাবেক এই পর্নোতারকা।

ফের প্রতিযোগিতায় অংশ নেবেন কি-না তা জানা যায়নি। বলিউডে অনেক চেষ্টা করেও নিজের জমি শক্ত করতে পারছেন না সানি। অভিনয়ের শিক্ষক রেখেছেন তিনি। তবু লাভ হয়নি। তাই কেরিয়ারে অক্সিজেন জোগানের জন্য বিগ বস এর মঞ্চকেই ব্যবহার করতে চাইছেন তিনি।

বিগ বস সিজন ১০-এ শুধু সেলিব্রেটি নয়, সাধারণ মানুষও অংশ নিয়েছেন। সাধারণ আর সেলিব্রেটিদের প্রতিযোগিতা আপাতত জমজমাট। খবর: আজকাল।

আরও পড়ুন