নতুন নির্বাচন কমিশন গঠনের সবার সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আশা করছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে গত রোববার জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
কাজী রকিব বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব সংবিধান মাহামান্য রাষ্ট্রপতিকে দিয়েছে।
“রাষ্ট্রপতি কীভাবে এটা করবেন সেটা তিনি নির্ধারণ করবেন। আই এম শিউর- তিনি সঠিকভাবে সকলের সঙ্গে আলোচনা করে ইসি গঠন করবেন।”
নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথা সংবিধানে থাকলেও এখনও তা হয়নি।
সিইসি কাজী রকিবের ভাষ্য, “আইন হলে আইন হবে। যতদিন আইন না হয় ততদিন সংবিধান অনুসারে হচ্ছে।”


