লালমনিরহাটের হাতীবান্ধার মধ্য গড্ডিমারী গ্রামের গৃহবধূ স্নেহলতা একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার রাতে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই তিন সন্তান প্রসব করেন তিন।
স্নেহলতা-দেবেশ দম্পতির আগের ছয় বছর বয়সী একটি ছেলে রয়েছে। তাই পরবর্তিতে কন্যা সন্তানের স্বপ্ন দেখছিলেন তারা।
তবে এবারও তাদের ঘরে একসঙ্গে তিন ছেলে সন্তান এসেছে। এতেও অবশ্য খুশি হয়েছেন ওই দম্পতি। নবজাতকদের নাম রাখা হয়েছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তাদের দেখার জন্য অনেক দূরদূরান্ত থেকেও কৌতুহলী মানুষ ছুটে আসছেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রমজান আলী যুগান্তরকে বলেন, নরমাল ডেলিভারির পর তিন শিশু আর তাদের মা সুস্থ্য আছেন।
নবজাতকদের প্রত্যেকের ওজন প্রায় ১ কেজি ৮শ’ গ্রাম। এটি স্বাভাবিকের তুলানায় কিছুটা কম হলেও তেমন কোনো সমস্যা হবে বলে জানান তিনি।
নবজাতকদের বাবা দেবেশ চন্দ্র বর্মণ বলেন, খুব ভালো লাগছে। তাদের নাম রেখেছি ব্রম্মা, বিষ্ণু ও মহেশ্বর।



Leave a Reply