মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

কেবল ধর্মের ভিত্তিতে অভিবাসীদের বের করে দেওয়ার সুযোগ নেই: মার্কিন রাষ্ট্রদূত

কেবল ধর্মের ভিত্তিতে অভিবাসীদের বের করে দেওয়ার সুযোগ নেই: মার্কিন রাষ্ট্রদূতমিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতনের বিষয়ে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। কেবল ধর্মের ভিত্তিতে অভিবাসীদের বের করে দেওয়ার সুযোগ যুক্তরাষ্ট্রের আইনেও নেই বলে মন্তব্য করেন তিনি।

সোমবার বিকেলে ধানমণ্ডির মাইডাস সেন্টারে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন-ডিক্যাবের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার খুব সতর্কতা ও দক্ষতার সঙ্গে এসব বিষয়ে হস্তক্ষেপ করছে। মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে বাংলাদেশের আহ্বান ইতিবাচক।

রোহিঙ্গা বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, বৈধ অভিবাসীদের কোনো সমস্যা হবে না।

পরবর্তী নির্বাচন কমিশন নিয়ে প্রশ্নে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে শক্তিশালী নির্বাচন কমিশন পুনর্গঠন হবে প্রথম পদক্ষেপ। বার্নিকাট বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নতুন নির্বাচন কমিশন গঠন সরকারের জন্য চ্যালেঞ্জের হবে।

এ সময় সংগঠনের সভাপতি আঙ্গুর নাহার মন্টি, সাধারণ সম্পাদক পান্থ রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *