বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইসরায়েলে আইএসের প্রথম হামলা, পাল্টা আঘাতে নিহত ৪

ইসরায়েলে আইএসের প্রথম হামলা, পাল্টা আঘাতে নিহত ৪প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। ইসরায়েলের সৈন্যদের লক্ষ্য করে মেশিনগান ও মর্টার থেকে গুলি ছুড়েছে জঙ্গিরা। তবে এতে কোনো সৈন্য হতাহত হননি।

ইসরায়েলি সৈন্যরা পাল্টা গুলি চালান, পরে যুদ্ধবিমানও আসে তাঁদের সহায়তা দিতে। এতে চার জঙ্গি নিহত হয়। গতকাল রোববার গোলান মালভূমিতে এ ঘটনা ঘটে।

ইসরায়েলের প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লারনার জানান, সেনাদের ওই দলটি ছিল গোলানি ব্রিগেডের।

ইসরায়েলের সাবেক জেনারেল নিটজান নুড়িয়াল বলেন, ‘ইসরায়েল সীমান্তে আইএসের এভাবে সরাসরি আক্রমণের ঘটনা এটিই প্রথম।আইএসের এই হামলার পর থেকে সতর্কাবস্থায় রয়েছে ইসরায়েল।’

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ইসরায়েলের তৈরি বলে বিশ্বের বিভিন্ন দেশের দাবি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *